ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

নড়াইলে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারির আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের গেটসংলগ্ন ঢাকা-লক্ষীপাশা-নড়াইল মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করে ‘আমরা জুলাই যোদ্ধা, নড়াইল জেলা’।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা আহ্বায়ক মো. জুবায়ের। এতে বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন। উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারির বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ। তারা এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিরোধিতা করার ঘোষণা দেন। পাশাপাশি সমাবেশ থেকে নড়াইলে নাসিরউদ্দীন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবিও উত্থাপন করা হয়।

এর আগে লক্ষীপাশা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সেখানে তারা নাসিরউদ্দীন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram