ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন ইসলাম (২১) নামের এক যুবকের সলিল সমাধি হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কোষা রানীগঞ্জ ইউনিয়নের ভবানিপুর নতুন বাজার এলাকায় টাঙ্গন নদীতে এই ঘটনা ঘটে। নিহত রিপন ইসলাম (২১) আকাশিল গ্রামের ফয়জুল ইসলামে ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে টাঙ্গন নদীতে গোসল করতে নামেন রিপন নামের ওই যুবক। গোসলের একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যান তিনি। বিষয়টি টের পেয়ে সাথে থাকা বন্ধু ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায়/ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় সাত ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যায় উদ্ধারকর্মীরা রিপনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট লিডার আসলে আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাত ঘন্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram