ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2026

সাতক্ষীরায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: 'প্রতারণার ফাঁদে বন্দী' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে 'বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬'।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার মিলনায়তনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের 'Combatting Human Trafficking, People Smuggling and Cyber Scams - 4p framework' প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ​

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে মানব পাচার রোধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জরিপ অফিসার মোঃ আবদুল মজিদ এবং মোঃ আব্দুস সালাম। ​

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সাতক্ষীরার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রেইন্টিগ্রেশন) ইমরান হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সিলর নন্দিতা সরকার। ​অনুষ্ঠানের শেষ পর্বে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মানব পাচারের শিকার হওয়া ব্যক্তি (ভিকটিম), সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা পাচারের নির্মম অভিজ্ঞতা ও প্রতারণার চিত্র তুলে ধরে নিরাপদ ও ঝুঁকিমুক্ত অভিবাসন নিশ্চিতকরণে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram