ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2026

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বিশ্ব বাঘ দিবসে বাগেরহাটের শরণখোলায় শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ পালিত হয়েছে নানা কর্মসূচি। ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই) বন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে রেঞ্জ অফিস সংলগ্ন শরণখোলা বাজারে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পরিবেশ সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের আঁকা ছবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য, বাঘের আবাসস্থলসহ ফুটিয়ে তোলা হয় নানা বিষয়।

দুপুরে রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পাথরঘাটার জ্ঞানপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম কামরুল ইসলাম, আইইউসিএন’র প্রোগ্রাম ম্যানেজার সুলতান আহমেদ, সাংবাদিক এস এস শোহান, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার, চরদোয়ানি বন্যপ্রাণী সুরক্ষা কমিটির সদস্য মো. মিজানুর রহমান, সিপিজি সদস্য আবুল আসলাম তুহিন বয়াতী, ভিটিআরটি সদস্য জাকারিয়া হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের নয়, এটি বাংলাদেশের গর্ব এবং বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম প্রতীক। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বাঘের। তাই বাঘ ও তার আবাসস্থল রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। মানুষের মাঝে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram