ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

নেত্রকোনার মদনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’র শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় মদন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদির হোসেন শামীম।

এছাড়াও মদন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান বলেন, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধ করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram