ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

শৈলকুপায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে ইসহাক হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে ঘটেছে। তিনি পেশায় একজন চা দোকানি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবাব দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে কামড় দিলে তিনি জেগে ওঠেন। পরে বমি করতে শুরু করলে স্বজনরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করার পর তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ব্যাপারে স্থানীয় ফারুক মাস্টার নামের এক ব্যক্তি জানান, সাপে কামড়ানোর সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসলে তাহলে তাকে বাঁচানো সম্ভব হত। দেরি করার কারণে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram