ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের জন্য ফল উৎসব অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের জন্য ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে ৪০ জাতের ফল প্রদর্শন করা হয়। প্রত্যেকটি ফলের গুনাগুণ, ভিটামিন ও উৎস সংক্রান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব আবুল কাশেম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম রীনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর কিন্ডারগার্টের সমিতির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবীর সুমন, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, মোখলেছুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারিয়া আক্তার মালা, সাদিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সাজেদা আক্তার স্মৃতি, নাজু আক্তার, হৃদয় চন্দ্র আচার্য্য, ফারহানা হক লাকী, আল আমিন, আফরোজা জাহান পান্না, মুনতাহা বিন কহিনূর, পাপিয়া সুলতানা, ফারজানা আক্তার সাকিবা, জুবায়েদ হোসেন তানিম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram