ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৭
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

পীরগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, শিশুশ্রম, আত্মহত্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে হাজীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সচেতনতামূলক সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলামসহ আরো অনেকে।

আলোচনা শেষে উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান ব্যক্তি উদ্যোগে দুইশত ফলজ ও বনজ গাছের চারা জেলা প্রশাসক বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram