ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩১
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

শার্শায় দুই ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ মোট চারজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

বুধবার দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে এ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), একই উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) ও একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

বিজিবি জানায়, দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল এবং মাদক চক্রের উপর বিজিবি’র সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইলসহ উক্ত ৪ জন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

​২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram