ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৫
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

জাইকা প্রতিনিধি দলের সঙ্গে ডিএনসিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকসই নগর উন্নয়ন বিষয়ে সহযোগিতা জোরদারে জাইকা প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে |

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশ অফিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মতবিনিময় কালে ডিএনসিসির প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে জাইকার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশাসক, জাইকা প্রতিনিধিদল ও ডিএনসিসির গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিএনসিসি প্রশাসক JICA President কে তার সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশে, বিশেষ করে ঢাকার নগর উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদান, কারিগরি সহযোগিতা এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় Clean Dhaka Master Plan (2018-32) এবং চলমান "Project for Waste Reduction and Support for Building a Sustainable Society"-এর অগ্রগতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।প্রকল্পের মাধ্যমে বর্জ্য হ্রাস, অবৈধ বর্জ্য ফেলার স্থান নিয়ন্ত্রণ, সম্পদ পুনরুদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন লান্ডফিল নির্মাণের কারিগরি সহযোগিতা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন |

জাইকা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ Ms. Takahashi Junko। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন রিপ্রেজেন্টেটিভ Mr. Hideki Osawa এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত জাইকার দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ Mr. Matsukura Yu (Kagase)।

প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই, ২০২৬ তারিখে JICA President Tanaka Akihiko ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (STS) পরিদর্শন করেন- এর মধ্যে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় J-DRUM স্থাপন করা হয়েছে। সময়, শ্রম ও স্থান সাশ্রয়ী এই আধুনিক জাপানি প্রযুক্তির ইতিবাচক প্রভাব দেখে ড. তানাকা সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে J-DRUM প্রযুক্তি বাংলাদেশের আরও বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram