ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

কালিয়ায় অনুমোদনহীন পানি উৎপাদনকারী দুই কারখানায় জরিমানা

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদনের অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) কালিয়া পৌর এলাকার রামনগর গ্রাম এবং নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম এবং কালিয়া ও নড়াগাতী থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, সরকারি নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাতের কার্যক্রম চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে ভ্রাম্যমাণ আদালত উল্লেখ করেন।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ (১) ধারা লংঘন ৪১ ধারায় পাকুড়িয়া গ্রামের মো. রেজওয়ান শেখকে ২৫ হাজার টাকা এবং রামনগর গ্রামের ফারজানা নাজুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram