ঢাকা
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেফতার

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আতিকুর রহমান সুজা (৩৮) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার মহাদিঘি বরুনীতলা কমিউনিটি ক্লিনিকে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওই কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায় মহাদিঘি গ্রামের ১১ বছরের এক কন্যা শিশু। এ সময় সেখানে কোনো লোকজন না থাকায় ওই ক্লিনিকে দায়িত্বে থাকা আতিকুর রহমান সুজা তাকে ফুসলিয়ে ক্লিনিকের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন।

পরে শিশুটি বাড়ি গিয়ে তার অভিভাবককে বিষয়টি জানালে লোকজনের মধ্যে জানাজানি হয়। এদিকে বিষয়টি জানার পর স্থানীয় লোকজন সুজার বিরুদ্ধে ফুঁসে ওঠেন। বিষয়টি আঁচ করতে পেরে সুজা এলাকা ছেড়ে গা ঢাকা দেন। সুজাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার ওই কমিউনিটি ক্লিনিকের সামনে প্রতিবাদী লোকজন জমায়েত হয়ে সুজার বিচারের দাবিতে স্লোগান দেন।

​এদিকে ঘটনার পর গত বুধবার ওই শিশুর পিতা বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আত্রাই থানা পুলিশ (২ জুন) বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকা থেকে আসামি আতিকুর রহমান সুজাকে গ্রেফতার করে।

​আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, মামলা দায়েরের পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করেছি। এ সংবাদ লেখা পর্যন্ত আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান ছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram