ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৬

শেরপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। ২৮ জুন রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার উদ্যোগে শেরপুর জেলা সদর হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ কর্মসূচির সফল বাস্তবায়নে শেরপুরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ওইসময় পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিমসহ চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram