ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪০
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

‎জনগণের আস্থা অর্জন ও নিরাপদ কেন্দুয়া গড়তে চান ওসি তরিকুল ইসলাম

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: ‎অপরাধ দমনে কঠোরতা, জনসেবায় মানবিকতা এবং জনগণের আস্থা অর্জনের প্রত্যয় নিয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ কেন্দুয়া গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

‎কেন্দুয়া থানায় যোগদানের তৃতীয় কর্মদিবসে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রথম অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”

‎তিনি আরও বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। তাই সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”

‎গত রোববার (২১ জুন) সন্ধ্যায় তিনি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই থানার কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, ওসি তরিকুল ইসলাম এর আগে নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা পুলিশের প্রশাসন ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। সর্বশেষ তিনি মদন থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

‎টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামের সন্তান মুহাম্মদ তরিকুল ইসলাম ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

‎দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁর ইতিবাচক মনোভাব, জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয় এবং অপরাধ দমনে দৃঢ় অবস্থান স্থানীয় জনমনে আশাবাদ সৃষ্টি করেছে। সচেতন মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কেন্দুয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের সুযোগ পাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram