ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৬

নড়াইলের কালিয়ায় দেশের প্রথম ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: দেশের গলফ ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র “অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২১ জুন) অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ওয়েলফেয়ার ও কালচারাল কমিটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা এবং সাম্পান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইমামুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের লাইফ মেম্বার সালাউদ্দিন ইউসুফ, মাহবুব আলম, সিরাজুস সালেকিন ও মারশাল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ চালু হলে বাংলাদেশের গলফ অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে। এর মাধ্যমে গলফভিত্তিক পর্যটনের প্রসার ঘটবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের গলফ প্রশিক্ষণ কার্যক্রমকে ভবিষ্যৎ প্রজন্মের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তারা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নড়াইল দেশের গলফ পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram