ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2026

আড়াইহাজারে আবারো ডাকাতি, আহত ৪ ও গ্রেফতার ১

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৬ জনকে কুপিয়ে জখম করে এক বাড়ীতে ডাকাতি করার পর তৃতীয় দিনের মাথায় আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর এলাকায় এক বাড়ীতে ডাকাতির ঘটনায় ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আহতরা হচ্ছেন গৃহকত্রী নুরজাহান, ভাড়াটিয়া মুন, তামিম এবং মুশফিক। তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আক্রান্তরা জানায়, রাত ২টার দিকে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত মানেহর গ্রামের ব্যবসায়ী মোতালিবের বাড়ীর মেইন গেইটের তালা কেটে এবং র‍্যালিং টপকে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মোতালিব এবং তার বাড়ীর ভাড়াটিয়া মুশফিকের পরিবারের সকল সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ ৭০ হাজার টাকা, একটি আইফোনসহ ৫টি মোবাইল ফোন এবং আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় ধস্তাধস্তির সময় ডাকাত দলের এক সদস্য পাঁচগাও চরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আরমান ওরফে বাবু (২৫) কে চিনে ফেলে গৃহকর্তা। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ তদন্তে গেলে গৃহকর্তার দেয়া তথ্য মতে পুলিশ আরমান বাবুকে গ্রেফতার করে। ওই সময় গ্রেফতার আরমান বাবুর শরীর কাঁদা মাখা ছিল বলে পুলিশ জানায়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন আরমান বাবুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর মাত্র দু’দিন আগে ১৯ জুন শুক্রবার দিবাগত রাতে ছুটিতে বাড়ীতে থাকা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কর্মরত এসিল্যান্ড আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা সাকিবুল হাসান নাহিদ বিদ্যুৎ চলে যাওয়ায় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বাড়ীর পাশে রাস্তোয় অবস্থান করে গল্প করার সময় সশস্ত্র ডাকাত দল তাকেসহ ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে এবং রাইনাদী আতাদী গ্রামের এক বাড়ীতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram