ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১২
logo
প্রকাশিত : জুন ৩, ২০২৬

তীব্র গরমে গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: তীব্র গরমে গোপালগঞ্জ জেলা সদরের সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট গোপালগঞ্জ শাখা। বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় সাধারণ মানুষকে পানি খাইয়ে এবং ছাতা ও পাখা বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

এসময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইউনিটের সদস্যরা শহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ছাতা ও পাখা বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। আগামী ৭ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ১০০ ছাতা, ১ হাজার লিটার পানি ও ৫ হাজার পিস হাতপাখা বিতরণ কর্মসূচি চলবে। সেই সাথে তারা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে তাপদহ ও হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram