ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৫
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

কেন্দুয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ‎নেত্রকোণা ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমণ্ডলী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

‎সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সম্প্রীতি এবং জনসেবায় মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

‎এসময় বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রমে সকলের অংশগ্রহণ এবং প্রশাসনের সাথে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

‎জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধন প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষা, সামাজিক সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram