ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪১
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

শেরপুরে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. প্রিয়াঙ্কা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের চলাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি সোমবার (১১ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তাদের সাথে ধান কাটায় শরিক হন।

ওইসময় ডা. প্রিয়াঙ্কা বলেন, আমাদের এই চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকরা রোদে-বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালী ধান ফলায় সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সাথে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। ওইসময় তিনি সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে খাল খননের সময় কৃষকদের ধানের যেন ক্ষতি না হয় সেসব বিষয় লক্ষ্য রেখে স্থানীয় কৃষকদের সাথে পরামর্শ করেন। এছাড়াও স্থানীয় কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায় এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজ সহ নানা প্রণোদনার বিষয়ে সংসদে কথা বলবেন বলে তিনি জানান।

ওইসময় সদর উপজেলা বিএনপির আহবায়ক ও ডা. প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram