ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৫
logo
প্রকাশিত : মে ১০, ২০২৬

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত সোয়া ৩ টায় আলোচিত ধর্ষণ মামলার আসামি মোরসালিন শেখ ওরফে রাজু (২০) কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি পুলিশের নজরে আসার সাথেই শনিবার রাত সাড়ে ১১ টায় এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা রুজু করা হয়। কাশিয়ানী থানায় মামলা নং-১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (১) ধারায় রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার বাসিন্দা কালাম শেখের ছেলে মোরসালিন শেখ ওরফে রাজু ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে সে গত ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুকুরে গোসলের কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে যায় এবং নিজামকান্দি পুকুরের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ভিকটিম তার খালাকে বিষয়টি জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করান।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানকে আসামি গ্রেফতারের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। পরে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে মোরসালিনকে গ্রেফতার করা হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত পদক্ষেপে তা ব্যর্থ হয় বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram