ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৫
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

ত্রিশালে ২২ মামলার আসামিসহ ২ ডাকাত গ্রেফতার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২২ মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর ইউনিয়নের রাগামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ত্রিশালের বাগান গ্রামের মৃত আঃ কদ্দুছ ওরফে আঃ মজিদের ছেলে নবী হোসেন (৩৩) এবং গৌরীপুর উপজেলার চুরালী গ্রামের মো. কিতাব আলীর ছেলে মোঃ শামীম (২৮) কে গ্রেফতার করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, গ্রেফতারকৃত নবী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি এবং মো. শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে হেরোইন, ধাতব তার কাটার যন্ত্র, তালা কাটার সরঞ্জাম, সেলাই রেঞ্জ, এসএস রড, লোহার পাইপ, একটি রামদা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় ত্রিশাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram