ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

শ্রীবরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে। সোমবার (৪ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে ইমরান হোসেন মিল্লাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছে। সে শেরপুরের সীমান্তবর্তী এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী। গত ৩ মে রবিবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া পশ্চিম বাজারে অবস্থিত তার পিতা লাল মিয়ার হোটেলের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন মিল্লাতকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram