ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

লাকসামে কৃষিকে বাণিজ্যিকীকরণে ১'শ প্রতিনিধির অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম: ​কুমিল্লার লাকসামে পারিবারিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কৃষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এই কংগ্রেসটি সম্পন্ন হয়।

​প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান।

​লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এবং কুমিল্লা জেলার অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কেবল নিজের চাহিদা মেটানোর জন্য কৃষি কাজ করলে চলবে না। কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে কীভাবে বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সে বিষয়ে উপস্থিত ১০০ জন প্রতিনিধিকে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।

​কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শাহিনুর রহমান এবং কৃষক প্রতিনিধি মাকসুদুর রহমান ।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সংবাদকর্মী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram