

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুধবার বিকেলে নবাগত ইউএনও মানজুরা মুশাররফ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মানজুরা মুশাররফ।
এ সময় বক্তব্য রাখেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী বাবলু, সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, সম্পাদক মো. আমিনুর রহমান খোকন প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন এবং উপজেলা নির্বার্হী অফিসার তা বাস্তবায়নে আশ্বস্ত করেন।
উল্লেখ্য যে, মানজুরা মুশাররফ গত ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

