ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

নড়াইলে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে শিশু হত্যার অভিযোগ, মা গ্রেফতার

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মায়ের বিরূদ্ধে গলায় গামছা পেঁচিয়ে সাড়ে তিন মাসের শিশু ছাবিয়া নুর তাবাসসুমকে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শিশু তাবাসসুমের মাতা আরিফা বেগমকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার আলোকদিয়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ। আরিফা বেগম নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের খায়রুল বিশ্বাসের মেয়ে। দেড় বছর আগে আরিফা’র সাথে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর কুয়েত প্রবাসী মানিক চান মোল্যার বিয়ে হয়।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া এবং নিহত শিশুর চাচা শামীম মোল্যা বলেন, সন্তান জন্মের পর থেকেই আরিফা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মাস খানেক আগে তিনি শিশু তাবাসসুমকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে লোকমুখে প্রচার হয় যে, আরিফা তার নিজের সন্তানকে গলায় গামছা পেচিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।

নিহত শিশুর চাচা শামীম মোল্যা আরোও বলেন, ‘আমার ভাই (চান মানিক) গতকালই কুয়েত থেকে ফোন করে জানিয়েছিলেন তার স্ত্রী সন্তানকে বাড়িতে নিয়ে যেতে। আজ তাদের নিয়ে আসার কথা ছিল।

কিন্তু আজ ভোরেই আলোকদিয়া হতে ফোন আসে যে ভাতিজিকে হত্যা করা হয়েছে। এখানে এসে দেখি শিশুর গলার দুই পাশে জখমের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সাথে তার মাতা আরিফাকে গ্রেফতার করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram