ঢাকা
logo
প্রকাশিত : April 7, 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ২০ কিলোমিটার যানজট

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও একাধিক শ্রমিককে আটক করা হয়। এতে মহাসড়কে দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আন্দোলনের খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ প্রশাসনের ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা অসৌজন্যমূলক আচরণ করায় তাদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় একাধিক শ্রমিককে।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাসা গ্রুপসহ তিনটি প্রতিষ্ঠানের অন্তত ১ হাজার ৫০০ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা না দিয়ে তারা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের পাওনা টাকা পরিষদে গড়িমসি করছেন। গত কয়েকদিন আগে বেপজা কর্তৃপক্ষের ৩০-৩৫ জনকে গোপনে ডেকে রফা দফা করেন। সেখানে আমাদের ১ হাজার ৫০০ শ্রমিকের বিষয়ে কোনো কথায়ই হয়নি।

আমাদের দাবি পাওনা টাকা যেন আমাদের দ্রুত বুঝিয়ে দেওয়া হয়। অন্যথায় আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
তারা আরো বলেন, ‘প্রশাসনের ব্যক্তিরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করে অন্তত ১৫ জনকে আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘সকাল ১০টা থেকে শ্রমিকরা মহাসড়ক অপরাধ করেন।

এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সেনাবাহিনী, হাইওয়ে ও জেলা পুলিশ। এসময় তাদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানানো হলে তারা পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশ তাদের লাঠিচার্জ করে। দুপুর পৌনে ১২টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।’

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, চলমান অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হায়ার পুলিশের একাধিক টিম হাসড়কে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram