ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৬
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

যশোরে হেরোইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

শহিদ জয়, যশোর: যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস্কেন্দার অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক শাহীদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৫ মার্চ একই আদালত এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়ক এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে শার্শা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। খবর পেয়ে শার্শা থানার এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ তদন্ত শেষে এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram