ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৫
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

কোটচাঁদপুরে তেলের জন্য হাহাকার, ফিলিং স্টেশনে ২ কিলোমিটার দীর্ঘ লাইন

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট ও অব্যবস্থাপনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন টোটন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলেও তা সাধারণ মানুষের জন্য স্বস্তির চেয়ে ভোগান্তিই বেশি বয়ে এনেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই তেলের অপেক্ষায় শত শত মোটরসাইকেল চালক ভিড় জমিয়েছেন। সকাল গড়াতেই সেই লাইন বলুহর বাসস্ট্যান্ড ছাড়িয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ হয়। ঘণ্টার পর ঘণ্টা প্রখর রোদে দাঁড়িয়ে থেকে চালকরা রীতিমতো হতবাক ও ক্ষুব্ধ।

স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের অভিযোগ, কোটচাঁদপুর উপজেলায় মোট ৩টি ফিলিং স্টেশন থাকা সত্ত্বেও বর্তমানে শুধুমাত্র একটি স্টেশন থেকে তেল দেওয়া হচ্ছে। বাকি দুটি স্টেশন বন্ধ থাকায় সমস্ত চাপ একটি পাম্পের ওপর এসে পড়ছে।

লাইনের দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "উপজেলায় ৩টি তেলের পাম্প থাকতে কেন মাত্র একটিতে তেল দেওয়া হচ্ছে? ৩টি পাম্প যদি একসাথে তেল দেওয়া শুরু করতো, তবে এই ২ কিলোমিটার দীর্ঘ লাইন হতো না এবং আমাদের ঘণ্টার পর ঘণ্টা কাজ ফেলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না।"

উপজেলাবাসীর দাবি, জ্বালানি তেলের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। উপজেলার ৩টি ফিলিং স্টেশন থেকেই নিয়মিত ও সমান্তরালভাবে তেল সরবরাহ নিশ্চিত করা গেলে চালকদের এই দীর্ঘ ভোগান্তি এবং জনদুর্ভোগ কমিয়ে আনা সম্ভব হবে। অন্যথায় এই বিশৃঙ্খলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram