

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে ২৫ মার্চ সকাল এগারোটার দিকে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর আব্দুল ছালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহসান মাহমুদ রাসেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান খান, নড়াইল রিপোর্টার সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, ছাত্রছাত্রী সহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, ভোক্তা অধিকার সংরক্ষণের সরকারি-পরিচালক শামীম আহমেদ।
