ঢাকা
logo
প্রকাশিত : March 16, 2026

কালিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-১ মৌসুমে পাট, তিল ও গ্রীষ্মকালীন মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলায় মোট ৬৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৫৭০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। একই সঙ্গে ১৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং পাট, তিল ও মুগ ডালের আবাদ বৃদ্ধি পাবে। এতে কৃষকদের পাশাপাশি দেশের কৃষি উৎপাদনও আরও সমৃদ্ধ হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram