ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৭
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান

শহিদ জয়, যশোর: পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারবর্গের কাছে তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram