ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

সাতক্ষীরায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: 'দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কালিগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উন্নয়ন আর্থ-সামাজিক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিগঞ্জ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মোঃ বাশারসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে জানমাল রক্ষায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram