ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৬
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

শেরপুরে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সমস্যা ও সম্ভাবনা নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার দুই এমপির

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের পাশাপাশি জেলার প্রধান প্রধান সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য। রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী ওই অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে তারা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকল মহলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে যানজট নিরসনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সতর্কতা বাড়ানোর তাগিদ দেন। সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইকরাম, ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, এনএসআইয়ের সহকারী পরিচালক মো. কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী লিখন মিয়া প্রমুখ।

ওইসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram