ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ ৩ জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ

যশোর প্রতিনিধি: একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারাজীবনের কান্না’-এ বাস্তবতাকে তুলে ধরে যশোরসহ ৩ জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যেগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ১৫০জন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। এর মধ্যে যশোরে ৬৯, মাগুরা ১৯ ও ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের হাতে ৬২টি চেক দেয়া হয়।

দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানান।

জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram