ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

শৈলকুপায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা নিয়ে সংঘর্ষে আহত ৩, বাড়িঘর ভাংচুর

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি কর্মী রাব্বীকে প্রতিপক্ষরা মঙ্গলবার সকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার কারণে গ্রামটিতে দুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের সাথে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা করে এবং মঙ্গলবার সকালে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বি নামের একজনকে হাতুড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেই ঘটনায় দুপুরে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩ জন আহত হয়েছে এবং ৪/৫ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এদিকে আহত ৩ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ থামাতে গ্রামটি অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতা জাহিদ চৌধুরীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram