

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের রূপগঞ্জ বাজারে রমজানের প্রথম দিনেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ২ জন ফল ও ১ জন সবজি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, একই প্রতিষ্ঠান একই ধরনের অপরাধ পুনরায় করলে তাকে আরোও অধিক জরিমানা করা হবে। অভিযান পরিচালনাকালে নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মলয় নন্দী, সাংবাদিক আসাদুর রহমান, সাংবাদকি তাহের মোল্যাসহ অনেকে উপস্থিত ছিলেন।
