ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শৈলকুপায় পারিবারিক বিরোধের জেরে মারপিটে একজনের মৃত্যু

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা জয়ন্তী নগর গ্রামে ঘটে। নিহত কিসমত আলী একই গ্রামের সিরাজ সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জৈনক এক ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী বলে তোকে দেখে নেব। এ ঘটনায় পাশে থাকা নবীস উদ্দিন নামের এক ব্যক্তি তার উপর ক্ষিপ্ত হয়। তার জের ধরে সকাল ৯টার দিকে কিসমত আলীকে বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজনের সাথে ঝগড়া ও মারধর করলে সে গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় কিসমত আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

শৈলকুপা থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়াতে হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram