ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের বড়বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানিক মিয়া (৪৫) এ প্রতিনিধিকে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যাওয়ায় তার বসতঘরে আগুন লেগে প্রায় নগদ ৪ লাখ টাকা, ২শত মণ ধান, ৩০ মণ চাউল, খাদ্যশস্য, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৭০ বস্তা সিমেন্ট, ফ্রিজ, কাঠের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২১ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

প্রতিবেশী লিংকনের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, ১শতমণ ধান, ২০মণ চালসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

আগুন লাগার খবর শুনে প্রতিবেশী গ্রামের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে মদন থানার ফায়ার সার্ভিস অত্র ইউনিয়নের রাস্তাঘাট বেহালদশার কারণে ঘটনাস্থলে পৌজঁতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সংবাদ শুনে ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার সফি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মদন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করেন।

এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার কান্না জনিত কন্ঠে বলেন, আমাদের বসতঘরসহ সবকিছু পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছি। তারা বর্তমান সরকার এবং স্থানীয় এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram