ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2026

দিনাজপুর থেকে ডা. জাহিদ হোসেনের মন্ত্রীত্ব গ্রহণ, এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের আমেজ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। মন্ত্রীসভার নতুন দায়িত্ব বণ্টনের পর থেকেই নির্বানী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা মনে করছেন, তাঁর মন্ত্রীত্ব লাভের মাধ্যমে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে। বিশেষ করে নারী ও শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা প্রত্যাশা করছেন।

দীর্ঘদিন পর এ আসন থেকে একজন মন্ত্রী দায়িত্ব পাওয়ায় অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে- এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথক বিবৃতিতে নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। দিনাজপুর-৬ আসনের জনগণের আশা, তাঁর নেতৃত্বে অঞ্চলটি উন্নয়ন ও সমৃদ্ধির ধারায় নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এ আসনের প্রথম মন্ত্রী হিসেবে এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram