ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন আক্তার (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের স্বামী আতিয়ার রহমান (৫৫) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শুভদিয়া এলাকার আতিয়ার রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার ফকিরহাট থেকে ভ্যানযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন।

খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় এসে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীনলাইন নামে যাত্রীবাহী একটি বাসের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ভ্যান ছিটকে পড়ে ওই দম্পত্তি গুরুত্বর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আহত দম্পত্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা গেছেন। বাসটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram