ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বিলডুমুরতলা এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে ঘরে থাকা ধান, রবি শস্য ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

হুমায়ুন মোল্যার পরিবারের দাবি, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকরাই এ হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষ প্রতীকের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরাই ষড়যন্ত্রমূলকভাবে আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram