ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দিনদুপুরে স্কুলের অফিস সহকারীকে কুপিয়ে জখম

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীকে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে।

আহত হারুন আর রশিদ (৩৮) উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।

আহত হারুন আর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে অফিসের কাজ করছিলেন। নাস্তা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ দুইজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। চিৎকার করে দৌড়ে গেলে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

দামুড়হুদা থানার ওসি শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকে পুলিশের দুটি টিম কাজ করছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram