ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

অনেকে ভুয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে: শেখ ফরিদ

মোংলা প্রতিনিধি: বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা দল হকিস্টিক জোগাড় করছে, জাল ব্যালট ও সিল উদ্ধার হচ্ছে। ভোট নিয়ে যে দুর্বৃত্তায়ন করবে তাকে ধরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটারাধিকারের জন্য। কেন্দ্রে যদি কেউ ভোট দুর্নীতি, চুরি ও জালিয়াতি করে তাদেরকে দমন করতে হবে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রত্যেককে ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে। বাহিরে এমন বলয় তৈরি করতে হবে যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসার যেন ভিতরে কোন দুর্নীতি করার সুযোগ না পায়। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে অফিসাররা বের হবে, তার আগে বের হতে পারবেনা।

তিনি আরো বলেন, মা-বোনেরা ভোট কেন্দ্রে অবস্থান নিবেন। অনেকে ভুয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা বাবুল হোসেন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন ও উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল ইসলাম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram