ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

কালিয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক নির্বাচন সংশ্লিষ্ট করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আবদুল ছালাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশাস। সভায় সহকারী পুলিশ সুপার রবিন হালদার, কালিয়া আর্মি ক্যাম্প ও বিজিবি ক্যাম্পের কমান্ডার, কালিয়া ও নড়াগাতী থানা ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram