ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

রাজবাড়ীতে বড়ই পেরে দেবার প্রলোভনে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক পলাতক

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের শহিদের ছেলে আবু সাঈদ (৩০) কে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে আবু সাঈদ আত্মগোপনে রয়েছে।

মামলার বাদী ওই ছাত্রীর মা জানিয়েছেন, গত ২৪ জানুয়ারী দুপুর ১টার দিকে তার মেয়ে এক সহপাঠিকে নিয়ে বাড়ীর পাশের একটি পুকুর চালায় যায় বড়ই কুড়াতে যায়। ওই সময় আবু সাঈদ সেখানে আসে এবং কৌশলে তার মেয়েকে বড়ই পেরে দেবার লোভ দেখিয়ে মেয়ের সহপাঠিকে বাড়ী পাঠিয়ে দেয়। পরবর্তীতে আবু সাঈদ তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় মেয়েটি চিৎকার করে। তখন আবু সাঈদ কাউকে কিছু না বলার জন্য ভয় দেখিয়ে চলে যায়। মেয়েটি অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ীতে ফিরে এসে কান্নাকাটি করে। ওই ঘটনার পর মেয়েটির চিসিৎসা সেবা প্রদান শেষে মঙ্গলবার আবু সাঈদকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, ঘটনার পর থেকেই এক সন্তানের জনক শ্রমিক আবু সাঈদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওই ছাত্রী ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram