ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

তালায় শিক্ষক কর্তৃক কোমলমতি শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার খলিলনগর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের একের পর এক অশ্লীল আচরণে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী অভিভাবক।

অভিযোগে জানা যায়, ৭৮ নং খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জাহিদুর রহমান সম্প্রতি চতুর্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী শামীম মোড়লকে তুচ্ছ কারণে ব্যাপক মারধরসহ বাবা মা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

এ ঘটনায় রবিবার সাংবাদিকরা সরেজমিনে বিদ্যালয়ে গেলে ৪র্থ শ্রেণীকক্ষে থাকা সকল শিক্ষার্থী ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, প্রায়শই জাহিদ স্যার অশ্লীল বাক্যে বাবা মা তুলে গালি দেয়। স্থানীয় আব্দুর রাজ্জাক জানান, ইতোপূর্বে অনিমেষ কুমারের মেয়ে মন্দিরা, ফজলুল মোড়লের মেয়ে ফাতেমাসহ একের পর এক কোমলমতি শিশুদের মা বাবা তুলে গালি দিয়ে স্কুল থেকে বের করে দিতে উদ্যত হয় ঐ শিক্ষক।

এলাকাবাসী আরও জানান, স্কুলের পাশের বিলে তার ৪/৫ টি মৎস্য ঘের রয়েছে, স্কুল টাইমে সে বেশিরভাগ সময় ঘেরেই সময় দেয়। আওয়ামী লীগ সরকার আমলে দলীয় ব্যানারে প্রকাশ্যে মিছিল সমাবেশ করার অভিযোগও রয়েছে উক্ত শিক্ষকের বিরুদ্ধে। বর্তমান প্রভাবশালী শিক্ষক জাহিদ অন্যান্য শিক্ষকদের ম্যানেজ করে স্কুলে হাজির দিয়েই ব্যক্তিগত কাজে চলে যায়, দু-একদিন ক্লাসে আসলেই কোমলমতি শিশুদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। যে কারণে অভিভাবক ও শিক্ষার্থীরা তাকে চায়না।

অভিযুক্ত শিক্ষক জাহিদ ঘটনা অস্বীকার করে বলেন, এটা ষড়যন্ত্র, কিছুটা পারিবারিক দ্বন্দ্ব। তিনি মাছের ঘের থাকার বিষয়টি স্বীকার করে বলেন, নিয়মিত স্কুল করেই ঘেরে যাই।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুন জানান, ঘটনা শুনেছি, এটিও স্যার এ বিষয়ে তদন্ত করছেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (খলিলনগর ক্লাস্টার) বাবলুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে, শীঘ্রই প্রতিবেদন দিবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম জানান, তদন্ত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নিবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram