ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2026

এবার ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

এসআই মল্লিক, ঝিনাইদহ: এবার ঝিনাইদহ আদালতে বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আব্দুল আলীম নামের এক আইনজীবী মামলাটি করেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ আমলী আদালতে মানহানির মামলা দায়ের করেন। মামলা নাম্বার সিআর ৭১/২৬। মামলার পর আদালতের বিচারক মখলেসুর রহমান পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদি ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি লক্ষ্য করেছি আমির হামজা নামের এক বিতর্কিত ব্যক্তি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যা জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে। বিএনপির সহ আমাদের সকলের মানহানি হয়েছে।

যে কারণে আমরা প্রতিকার চেয়ে একটি মানহানির মামলা দায়ের করেছি। বাংলাদেশ দন্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি করা হয়েছে। আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram