ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

নড়াইলের কালিয়ায় মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ

মো: খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় অনুকূল আবহাওয়ায় বিভিন্ন সরিষার ক্ষেতে হলুদ ফুলে ভরে গেছে। যা কৃষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করেছে। মনোরম এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছে। ক্ষেতের পর ক্ষেত ভরা সবুজ সরিষা গাছে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এই মনোরম দৃশ্য অনেক তরুণ-তরুণী ছবি তুলতে ভিড় করছেন, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। বৃষ্টি ও ঘন কুয়াশা না পড়ায় সরিষা চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ক্ষেতের পর ক্ষেত ভরা সরিষা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ৮৭১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বিনা চাষে পদ্ধতিতে প্রায় ৭৬৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে ৩ হাজার জন কৃষককে সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৯১ টি প্রদর্শনী ও ৬২০ জনকে বীজ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় সরিষার চাষ হয়েছে। কৃষকরা বারি সরিষা ১৪, ১৮ বিনা-৯, ১১ ও স্থানীয় জাতের সরিষা আবাদ করেছেন।

এ বছর আশানুরূপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন। উপজেলার বড়কালিয়ার গ্রামে সরিষা চাষি আব্দুল সামাদ জানান, আগাম রোপণ, পরিচর্যা ও সার ব্যবস্থাপনার কারণে এবার সরিষা ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম বলেন, এ বছর উপজেলার সরিষা আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো বিপর্যয় সৃষ্টি না হলে সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে ভোজ্য তেলের চাহিদা স্থানীয় ভাবে মেটানো সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram