

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় নলতা হক মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক, নলতা শরীফ। এ সময় এলাকার প্রায় ৪০০-এর অধিক অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে নতুন ও উপযোগী কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুছ, প্রাক্তন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজমিরুজ্জামান আজমির, খান বাহাদুর আহসানুল্লাহ হাউজের মোঃ খুরশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক গাজী হাবিব।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লতিফুর রহমান, আবুল কালাম বিন আকবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শীতের এই সময়ে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত বলে তারা মন্তব্য করেন।

