ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

পাইকগাছায় নিখোঁজের ৬দিন পর কপোতাক্ষ নদ থেকে লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিখোঁজের ৬ দিন পর কপোতাক্ষ নদে মিললো রবিউল গাজী (৪৮) এর লাশ। রবিবার (১১ জানুয়ারি) সকালে কপোতাক্ষ নদের উপজেলার আগড়ঘাটার পালপাড়া এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়।

স্থানীয়রা সকালে সেখানে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশ'কে খবর দেয়। পরে পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌছে নদ থেকে লাশটি উদ্ধার করলে মৃতের পরিবার লাশের পরিচয় সনাক্ত করেন। সে উপজেলার গদাইপুরের তোকিয়া গ্রামের মৃতঃ মনছুর গাজীর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মৃত রবিউল সাতক্ষিরার তালা উপজেলার মাগুরাতে বসবাস করতেন।

নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ বলছেন, গত ৬ জানুয়ারি বেলা ২টার দিকে রবিউল তালার বালিয়া খেঁয়াঘাট হতে নৌকায় নদী পারা-পারের সময় আকষ্মিক নদীতে পড়ে যায়। তীব্র শীতের মধ্যে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দু'দিন ধরে তাকে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

এদিকে লাশ উদ্ধারের ঘটনায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই সবুর মিয়া নিহতের পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, নিহত রবিউল দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত ছিল।

এ বিষয়ে থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram